ঢাকাMonday , 8 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় আইন-শৃঙ্খলা ও চোরাচালান নিরোধ কমিটির সভা

admin ঢাকা
আপডেট: 8 April 2019, 21:05

শাহারিয়ার হুসাইন, শার্শা: শার্শার উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, বেনাপোল পোর্ট থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম, শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডর মোজাফফার হোসেন, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল, বেনাপোল ইউনিয়ন চেয়ারম্যান বজলুর রহমান, গোগা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রশিদ, কায়বা ইউনিয়ন চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকু, বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি আরিফুজ্জামান আরিফ, সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু সাঈদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *