ঢাকাMonday , 8 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইটাগাছা-মন্টু মিয়ার বাগান বাড়ি সড়ক নির্মাণে ফের নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

admin ঢাকা
আপডেট: 8 April 2019, 20:39

ডেস্ক রিপোর্ট: এলজিইডি সাতক্ষীরা শহরের ইটাগাছা-মন্টু মিয়ার বাগান বাড়ি সড়ক নির্মাণে ব্যবহৃত নিম্ন মানের খোয়া অপসারণের নির্দেশ দিলেও তা যথাযথভাবে মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় এলাকাবাসী সোমবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবে এসে সাংবাদিকদের জানান, কিছু দিন বন্ধ থাকার পর নিম্ন মানের সেই খোয়াই আবারও দেয়া হচ্ছে সড়কে।
এর আগে স্থানীয়দের দেয়া অভিযোগে ভিত্তিতে গত ১৮ ফেব্রুয়ারি ৪৬.০২.৮৭০০.০০১.০৯.১৯৮.১৮ নম্বর স্মারকে এলজিইডির নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার কুন্ডু ঠিকাদারী প্রতিষ্ঠান ঝালকাঠি জেলার রাজাপুর থানার বাগড়ীবাজারের নাসির উদ্দীন আকনের মালিকানাধীন মেসার্স আকন ট্রেডিং অ্যান্ড কোম্পানিকে সড়কের কাজে ত্রুটির কারণে (নিম্নমানের খোয়া ব্যববহার করায়) উক্ত মালামাল অপসারণের নির্দেশ দেন।
তিনি ওই স্মারকে উল্লেখ করেন, বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুর্নবাসন প্রকল্পের আওতায় সদর উপজেলার ফিংড়ি এফআরবি সালাম ঢালীর বাড়ি থেকে ওয়াপদা ভেঁড়িবাধ ভায়া নজরুল সড়ক, কদমতলা বাজার হতে রাজনগর বাজার ভায়া লাবসা ইউপি অফিস এবং শহরের ইটাগাছা আরএন্ডডি উপজেলা হেড কোয়াটার থেকে ঘোনা ইউপি সড়ক পর্যন্ত সর্বমোট ৯ হাজার ৩’শ ২ মিটার নির্মাণ কাজের ত্রুটি হচ্ছে বলে স্থানীয়দের দেয়া অভিযোগে ভিত্তিতে তিনি জানতে পারেন। এমতাবস্থায় তিনি গত ১৮ ফেব্রুয়ারি শহরের ইটাগাছা (মন্টু সাহেবের বাগান বাড়ি সড়ক) আরএন্ডডি উপজেলা হেড কোয়াটার থেকে ঘোনা ইউপি সড়কের নির্মাণ কাজ পরিদর্শনে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান সেখানে ব্যবহৃত খোয়া সিডিউল ও স্পেসিফিকেশন বহির্ভুত যা অপসারণ করা প্রয়োজন।
এমতাবস্থায় নিম্ন মানের ওই খোয়া অপসারণ পূর্বক সিডিউল ও স্পেসিফিকেশন মোতাবেক খোয়া মজুদ করে ল্যাবরেটরিতে পরীক্ষান্তে সন্তোষ জনক ফলাফল সাপেক্ষে কাজ বাস্তবায়ন করার জন্য নির্দেশ দেন। এতে তিনি আরো উল্লেখ করেন, ব্যর্থতায় সিডিউল/স্পেসিফিকেশন বহির্ভুত মালামাল ব্যবহারে বাস্তবায়িত কাজের কোন বিল প্রদান করা হবে না।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলীর আদেশ উপেক্ষা করে আবারও সেখানে নিম্ন মানের সেই খোয়া ব্যবহার করা হচ্ছে। এমতাবস্থায় এলাকাবাসী সিডিউল অনুসারে যথাযথভাবে সড়ক নির্মাণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানার জন্য মেসার্স আকন ট্রেডিং অ্যান্ড কোম্পানির সত্ত্বাধিকারী নাসির উদ্দীন আকনের কাছে ফোন দিলেও তিনি তার ফোনটি রিসিভ করেননি।
এলজিইডি সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার কুন্ডু জানান, নিম্ন মানের খোয়া অপসারণের আদেশ দেয়ার পর ঠিকাদারী প্রতিষ্ঠান ওই সময় সেখান থেকে সেগুলো অপসারণ করে। তবে, বর্তমানের আবারও সেখানে নিম্ন মানের খোয়া ব্যবহার করা হচ্ছে কিনা তা তিনি খোঁজ খবর নিয়ে পরবর্তী ব্যবস্থা নেবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *