ঢাকাWednesday , 3 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিআরডিবিকে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তরে রূপান্তরসহ ৭ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

admin ঢাকা
আপডেট: 3 April 2019, 20:36

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড-বিআরডিবিকে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তরে রূপান্তরসহ ৭দফা দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। একই দাবিতে দেওয়া হয়েছে স্মারকলিপি।
বুধবার সকাল ১১টায় পল্লী উন্নয়ন বোর্ডের সাতক্ষীরা উপ-পরিচালকের কার্যালয়ের সামনে পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী সংসদ-সিবিএ’র উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সাতক্ষীরা সিবিএ’র সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক জি এম সালাউদ্দিন, মাঠ সহকারী শরিফুল ইসলাম, তালার কোহিনুর ইসলাম, কলারোয়ার তাজমিনুর রহমান তাজু, কালিগঞ্জের আলেয়া খাতুন, আশাশুনির অলোক মন্ডল, সদরে মানিক (ইরোশপো), শ্যামনগরের (সদাবিক) আনিছুর রহমান প্রমুখ।
পরে বেলা ১২টার দিকে নেতৃবৃন্দ দাবি আদায়ের লক্ষ্যে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বদিউদ্দীজ্জামানের কাছে স্মারকলিপি প্রদান করেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, বিআরডিবিকে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর রূপান্তর করতে হবে। প্রকল্পে কর্মরতদের আয় থেকে দায় প্রথা বাতিল করে ১০০% বেতন প্রথা নিশ্চিত করতে হবে। এছাড়া সংগঠনের কেন্দ্রীয় ঘোষিত দাবিসমূহ বাস্তবায়ন করতে হবে। তা না হলে আন্দোলন অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *