শ্যামনগরে হাজী কুরবান আলী সরদার বাস টার্মিনাল উদ্বোধন
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হাজী কুরবান আলী সরদারের নামে আনুষ্ঠানিকভাবে বাস টার্মিনাল উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ এপ্রিল) বিকাল ৪টায় শ্যামনগর পরিবহন বাস টার্মিনাল গেটে দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাবেক অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টার্মিনাল উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এসময় শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, কালিগঞ্জ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক আবু তাহের, শ্যামনগর উপজেলা শ্রমিকলীগের সভাপতি কামরুল হায়দার নান্টু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, শ্রমিক ইউনিয়ন শ্যামনগর শাখার সভাপতি শেখ লিয়াকত হোসেন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আ. মজিদ, পরিবহন কাউন্টার সমিতির সভাপতি রফিকুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক আ. রাজ্জাক, শ্রমিক নেতা নুরুল ইসলাম বাবুসহ এছাড়া বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মামুন পরিবহন যাত্রী নিয়ে ঢাকা অভিমুখে উদ্বোধনী যাত্রা শুরু করে।

Leave a Reply