শ্যামনগরে এসডিজি বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতা
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) সিডিও ইয়ুথ টিমের আয়োজনে এবং বেসরকারি গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় উপজেলার সিরাজপুর স্কুল অ্যান্ড কলেজ এবং ঈশ্বরীপুর এ সোবহান মাধ্যমিক বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিরাজপুর স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. আজিজুর রহমানের সভাপতিত্বে প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন সিডিও’র নির্বাহী কমিটির সদস্য গোলাম রব্বানী, ভুরুলিয়া ইউনিটের সদস্য মিজানুর রহমান, কাশিমাড়ী ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
একই দিন বেলা ১১টায় ঈশ্বরীপুর এ সোবহান মাধ্যমিক বিদ্যালয়ে এসডিজি বিষয়ে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিডিও ইয়ুথ টিমের আহবায়ক মারুফ বিল¬াহ রুবেল, সিডিওর সহ-সভাপতি খলিলুর রহমান, ঈশরীপুর ইউনিটের সভাপতি জগবন্ধু কয়াল প্রমুখ।
বক্তারা বলেন, ‘এসডিজি হচ্ছে মানুষ ও পৃথিবীর সমৃদ্ধি নিশ্চিত করার একটি বৃহৎ কর্মপরিকল্পনা, যা ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করাসহ বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত পৃথিবী গড়ে তোলার পাশাপাশি সব নাগরিকের সম্ভাবনা, মর্যাদা ও সমতা নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ জাতিসংঘ। তিনি আরও বলেন, সম্পদের টেকসই উৎপাদন ও ব্যবহার, প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা, জলবায়ুর নেতিবাচক পরিবর্তন রোধে ত্বড়িৎ উদ্যোগ এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে সব ধরণের ঝুঁকি থেকে রক্ষা করাই এসডিজির লক্ষ্য। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply