বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৪নং ওয়ার্ড শ্রমিকলীগের কমিটি গঠন: আব্দুল জলিল সভাপতি, হেলাল উদ্দীন সম্পাদক
গাবুরা প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৪নং ওয়ার্ড শ্রমিক লীগের কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৩০ মার্চ) বিকাল ৫টায় কলবাড়ী বাজারে কমিটি গঠন উপলক্ষ্যে আয়োজিত সভায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল।
সভায় ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে আব্দুল জলিলকে সভাপতি ও হেলাল উদ্দীন সরদার সাধারণ সম্পাদক ও আইয়ূব গাজীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। সভা পরিচালনা করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ক্বারী রবিউল ইসলাম।

Leave a Reply