কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে রাধা রাণী ঘোষ নামে ৯০ বছর বয়সের এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বেনাদোনা গ্রামের মৃত সুরেন্দ্র নাথ ঘোষের স্ত্রী।
থানা সূত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবত রাধা রাণী ঘোষ শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন। এক পর্যায়ে শনিবার (৩০ মার্চ) বেলা ১টার দিকে পারিবারিক হরিমন্দিরের আড়ায় গলায় শাড়ি পেচিয়ে আত্মহত্যা করেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply