সৈয়দ মহিউদ্দিন হাশেমী তপু’র মায়ের মৃত্যুতে এমপি রবি’র শোক
সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক ও মীর মোকছেদ আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মহিউদ্দিন হাশেমী তপু’র মাতা রহিমা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বুধবার (২৭ মার্চ) দপুর দেড়টায় বার্ধক্যজনিত কারণে সুলতানপুরস্থ সাহাপাড়ার নিজস্ব বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না—রাজিউন)।
শোক বার্তায় এমপি রবি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এদিকে, সৈয়দ মহিউদ্দিন হাশেমী তপু’র মায়ের মৃত্যুতে জেলা বঙ্গবন্ধু পরিষদ শোক প্রকাশ করেছে।
শোক বার্তায় জেলা বঙ্গবন্ধু পরিষদের পক্ষে জেলা সভাপতি মকসুমুল হাকিম ও সাধারণ সম্পাদক অ্যাড. ওসমান গণি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply