ঢাকাTuesday , 26 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বঙ্গবন্ধুর কারণেই আমরা স্বাধীন দেশে বাস করছি: এমপি জগলুল হায়দার

admin ঢাকা
আপডেট: 26 March 2019, 21:07

শ্যামনগর প্রতিনিধি: আজকের এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করছে গোটা জাতি মানুষ। বঙ্গবন্ধুর জন্যই আজ আমরা লাল সবুজের পতাকা উড়াতে পারছি, স্বাধীন দেশে বাস করছি। আজ বঙ্গবন্ধু নেই, তবে তার কন্যা স্বাধীনতার মান অক্ষুণœ রেখেছেন নিজের জীবন বাজি রেখে।
মঙ্গলবার মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের পূর্বে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এসব কথা বলেন।
এর আগে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব (ডলি), উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ।
এসময় গোপালপুর স্মৃতিসৌধে মানুষের ঢল নামে।
পরে শ্যামনগর উপজেলা সদরের নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন বিদ্যালয়ের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বারসিকের সহায়তায় এবং হিতৈষী রক্তদান সংস্থার আয়োজনে রক্তদান এবং রক্তের গ্রুপিং কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *