ঢাকাMonday , 25 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজিবির অভিযানে ভারতীয় গরুসহ বিভিন্ন মালামাল উদ্ধার

admin ঢাকা
আপডেট: 25 March 2019, 20:54

ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু, ফেনসিডিল, চাপাতা, ঘি এবং সেন্ডেল জব্দ করেছে। সোমবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২৪ মার্চ রাত ৮টায় ভোমরা বিওপি’র সদস্যরা পদ্মশাখরা দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক লক্ষ ষাট হাজার টাকা মূল্যের ০২টি ভারতীয় গরু উদ্ধার করে।
একই দিন রাতে কুশখালী বিওপি’র সদস্যরা ছয়ঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে। এছাড়া বাকাল চেকপোস্টে টহলরত সদস্যরা ০১টিন ঘি জব্দ করে।
এদিকে, সোমবার ভোরে কাকডাংগা বিওপি’র সদস্যরা কেড়াগাছি থেকে ৪২০ কেজি ভারতীয় চা পাতা জব্দ করেছে।
অন্যদিকে, হিজলদী বিওপি’র সদস্যরা বুঝতলা এলাকায় অভিযান চালিয়ে ২০০ জোড়া ভারতীয় সেন্ডেল জব্দ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *