ঢাকাThursday , 21 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন- শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বে উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত করেছেন: এমপি রবি

admin ঢাকা
আপডেট: 21 March 2019, 20:48

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে ইউপি সদস্য ইরাদ আলী’র সভাপতিত্বে ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত করেছেন। শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনসহ অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, উপজেলা শিক্ষা অফিসার বাসুদেব কুমার সানা, আওয়ামী লীগ নেতা মো. শাহিদুল ইসলাম, ইউপি সদস্য সামছুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদের সদস্য মো. ওবায়দুর রহমান লাল্টু।
এনবিআইডিজিপিএস-১ প্রকল্পের আওতায় এলজিইডির বাস্তবায়নে ৯২ লক্ষ ৮৬ হাজার ৪শ’৭৩ টাকা ব্যয়ে চারতলা ভীত বিশিষ্ট এ ভবন নির্মাণ করা হচ্ছে।
এসময় রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *