সদরে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু ২৭ মার্চ
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ৪০তম উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্যাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মার্চ) বিকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা ডিজিটাল কর্নারে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিটির প্রধান উপদেষ্টা ও সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সেকেন্দার আলী প্রমুখ।
সভায় উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ২৭ ও ২৮ মার্চ সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৪০তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে সদর উপজেলা পর্যায়ে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply