ঢাকাWednesday , 20 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নওয়াবেঁকীতে ওয়ার্ল্ড ভিশনের প্রশিক্ষণ

admin ঢাকা
আপডেট: 20 March 2019, 21:57

নওয়াবেঁকী প্রতিনিধি: শ্যামনগর উপজেলার নওয়াবেঁকীতে মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কে জনগণকে সচেতন করার রক্ষ্যে মায়েদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মার্চ) সকাল ১০টায় আটুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে নবযাত্রা প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ সম্পন্ন হয়। আটুলিয়া ইউনিয়নের ৪৮জন মা দুই ধাপে এই প্রশিক্ষণ গ্রহণ করেন।
প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু। উপস্থিত ছিলেন এমসিএইচএন অর্গানাইজার মুক্তা সরকার, নিরঞ্জন বর্মন, সুমাইয়া সুলতানা, আসাদুল ইসলাম ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রক্তিম ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা খান বাবলুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *