ঢাকাMonday , 18 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শওকত হোসেনের গণসংযোগ

admin ঢাকা
আপডেট: 18 March 2019, 21:54

জি.এম আজিজুল ইসলাম, ফিংড়ী: সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন আনারস প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও মতবিনিময় করেছেন। সোমবার (১৮ মার্চ) বিকাল থেকে তিনি সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের এল্লারচর, বালিথা, ফয়জুল্যাহপুর, ফিংড়ী বাজার, গাভা, ব্যাংদহা বাজার, গোবরদাড়ী, কুলতিয়া, হাবাসপুরসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মী ও জনসাধারণের সাথে গণসংযোগ ও মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্যামুয়েল ফেরদৌস পলাশ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সদর উপজেলা তথ্য ও গবেষণা সম্পাদক আকবার আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান হাদী, দপ্তর সম্পাদক প্রভাষক হাসান মাহমুদ রানা, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মোনায়েম হোসেন, সাবেক ইউপি সদস্য জাহিদুল আনোয়ার, আশরাফুজ্জামান, ফিরোজ আহম্মেদ টুটুল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *