ঢাকাMonday , 18 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফার নির্বাচনী পথসভা

admin ঢাকা
আপডেট: 18 March 2019, 21:51

পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট স ম গোলাম মোস্তফার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মার্চ) বিকাল ৩টায় দেবহাটার পারুলিয়াস্থ শহীদ আবু রায়হান চত্বরে নেতাকর্মী ও জনসাধারণের অংশগ্রহণে আনারস প্রতীকের এ পথসভা অনুষ্ঠিত হয়।
কুলিয়ার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মোমিনের সভাপতিত্বে এবং পারুলিয়া যুব কমিটির সভাপতি আফসার হোসেনের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন কুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, ইউপি সদস্য রওনাকুল ইসলাম রিপন, ইউপি সদস্য আকবর হোসেন, শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, আবুল কাশেম মনু, পারুলিয়ার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।
পথসভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের পাশাপাশি জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পথসভায় বক্তৃতাকালে অ্যাডভোকেট স.ম. গোলাম মোস্তফা বলেন, জনসাধারণ মূল্যবান ভোট দিয়ে আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করলে দেবহাটার সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে আজীবন কাজ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *