১০ দিনের সফরে ভিয়েতনাম যাচ্ছেন পাইকগাছার এসিল্যান্ড আউয়াল
পাইকগাছা প্রতিনিধি: ১০ দিনের সরকারি সফরে ভিয়েতনাম যাচ্ছেন পাইকগাছার সহকারি কমিশনার (ভূমি) আব্দুল আউয়াল। তিনি ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ভিয়েতনামের ন্যাশনাল একাডেমি অব পাবলিক অ্যাডমিনিস্ট্রিশন (এনএপিএ) আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ করবেন। তিনি শনিবার রাতে ঢাকা থেকে ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানিয়েছেন। এসিল্যান্ড আউয়ালের বিদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

Leave a Reply