ঢাকাSaturday , 16 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে এসডিজি বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতা

admin ঢাকা
আপডেট: 16 March 2019, 22:21

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ে এসডিজি বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের সম্মেলন কক্ষে সিডিও ইয়ুথ টিমের আয়োজনে ও বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বারসিকের প্রোগ্রাম অফিসার বিশ্বজিৎ মন্ডল, সিডিও’র প্রতিষ্ঠাতা পরিচালক ও বারসিকের লিয়াজোঁ অফিসার গাজী আল ইমরান, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সিডিওর নির্বাহী সদস্য গাজী আব্দুল আলিম, সিডিও কাশিমাড়ী ইউনিট সভাপতি হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক এস এম হাবিবুর রহমান, সদস্য আবু তাহের, ঈশ্বরীপুর ইউনিট সভাপতি জগবন্ধু কয়াল প্রমুখ।
বক্তারা বলেন, পাঠ্যপুস্তকের পাশাপাশি অবশ্যই শিক্ষার্থীদের জন্য পারিপার্শ্বিক শিক্ষার প্রয়োজন। এসডিজি হচ্ছে মানুষ ও পৃথিবীর সমৃদ্ধি নিশ্চিত করার একটি বৃহৎ কর্মপরিকল্পনা, যা ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করাসহ বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। সম্পদের টেকসই উৎপাদন ও ব্যবহার, প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা, জলবায়ুর নেতিবাচক পরিবর্তন রোধে ত্বরিৎ উদ্যোগ এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে সব ধরনের ঝুঁকি থেকে রক্ষা করাই এসডিজির লক্ষ্য।
বক্তৃতা প্রতিযোগিতা শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *