ঢাকাSaturday , 16 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় সাংবাদিকদের সাথে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রশীদুজ্জামানের মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 16 March 2019, 21:47

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় ৩১ মার্চে অনুষ্ঠিতব্য ৪র্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. রশীদুজ্জামান সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
শনিবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রশীদুজ্জামান নৌকা প্রতীকের প্রার্থী গাজী মোহাম্মদ আলীসহ একই দলের ৩ চেয়ারম্যান প্রার্থীকে স্বাগত জানিয়ে বলেন, দলীয় কোন প্রতিবন্ধকতা না থাকায় তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। ৪জন প্রার্থী দলের মানুষ, কারোর নামে কোন অভিযোগ নেই এ মন্তব্য করে তিনি কোন চাপ বা কালো টাকার প্রভাব মুক্ত অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন কালের কন্ঠের সিনিয়র সাংবাদিক নিখিল চন্দ্র ভদ্র, আ’লীগ নেতা অ্যাড. পিযুষ কান্তি সরকার, প্রভাষক আব্দুল ওহাব বাবলু, কুদ্দুস সানা, শফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগ নেতা মৃনাল কান্তি বাছাড়, রাকিব প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *