কালিগঞ্জে বেতন বৈষম্য নিরসনের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে বেতন বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকবৃন্দ। শনিবার (১৬ মার্চ) উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সামনে বেলা ১টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও প্রধান শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের একধাপ নিচে অর্থাৎ ১১ তম গ্রেডে সহকারি শিক্ষকদের বেতন নির্ধারণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে এতে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এসএম গোলাম রহমান, কালিগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব বিশ্বনাথ অধিকারী শীলন, যুগ্ম আহ্বায়ক শাহিনা আক্তার চায়না, আমির হোসেন মিঠু, মোস্তাফিজুর রহমান, প্রসাদ কুমার রায়, প্রীতম, প্রধান শিক্ষক আল-আমিন, হাবিবুর রহমান প্রমুখ।

Leave a Reply