ঢাকাSaturday , 16 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে নৌকার প্রার্থী মোস্তাকিমের মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 16 March 2019, 21:55

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী এবিএম মোস্তাকিম। শনিবার (১৬ মার্চ) সকাল ১১টায় প্রার্থীর চাপড়ার নিজ বাসভবনে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রণজিৎ বৈদ্য, প্রাক্তন প্রধান শিক্ষক চিত্তরঞ্জন ঘোষ, মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল, সাংবাদিক গোপাল চন্দ্র মন্ডল, ইউপি সদস্য উদয় বাছাড়, দেবাশীষ চক্রবর্তী, উত্তম দাশ প্রমুখ।
মতবিনিময় সভায় নৌকার প্রার্থী এবিএম মোস্তাকিম বলেন, বিগত দিনে জামায়াত বিএনপির জ্বালাও পোড়াও আন্দোলনের বিরুদ্ধে আমি সামনে থেকে হিন্দু ভাইদের রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। বিগত উপজেলা পরিষদ নির্বাচনেও শতভাগ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন। আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি, তাই মনেপ্রাণে এটাও বিশ্বাস করি যেকোন ভোটযুদ্ধে আপনারা আওয়ামী লীগের প্রার্থীকেই সমর্থন করবেন। আমি আপনাদের পাশে ছিলাম, আছি ও থাকব। তাই আগামী ২৪ মার্চ নির্বাচনে আপনারা নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *