ঢাকাFriday , 15 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে মশ্বিমনগর ইউনিয়নে আ’লীগের বর্ধিত সভা

admin ঢাকা
আপডেট: 15 March 2019, 21:01

নেংগুড়াহাট (মণিরামপুর) প্রতিনিধি: আগামী ৩১ মার্চ মণিরামপুর উপজেলা পরিষদের নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নাজমা খানমকে বিজয়ী করতে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) বিকালে উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের পারখাজুরা হাই স্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। মশ্বিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক ইউছুফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে নির্দেশনামূলক বক্তব্য রাখেন, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহামুদুল হাসান। বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী নাজমা খানম, সাবেক উপজেলা চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা এম এম নজরুল ইসলাম ও স্থানীয় চেয়ারম্যান আবুল হোসেন।
আরও বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফেরদৌস রানা, আবুল বাশার, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মামুনুর রশীদ, যুবলীগের ইউনিয়ন সভাপতি দিপংকর হালদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল হাসান শাহিন, ছাত্রলীগ নেতা ফজলুর রহমান, এস এম বাপ্পী, আব্দুল সামাদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *