ঢাকাFriday , 15 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভোটারদের সাথে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তানভীর হুসাইন সুজনের মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 15 March 2019, 22:52

ডেস্ক রিপোর্ট: ‘নির্বাচিত না হতে পারলেও এলাকার উন্নয়নে ভূমিকা রাখবো’ নির্বাচনী গণসংযোগকালে এই প্রত্যয় ব্যক্ত করলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী এমএম মারুফ তানভীর হুসাইন সুজন।
শুক্রবার (১৫মার্চ) দিনব্যাপী ইটাগাছাসহ উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময়, পথসভা ও গণসংযোগ করেছেন তিনি। এসময় স্থানীয় দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
তানভীর হুসাইন সুজন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছি। কখনো দলের আদর্শ থেকে বিচ্যূত হইনি। জড়ায়নি কোনো অনৈতিক কাজে। দীর্ঘদিন ধরে দল ও এলাকার মেহনতি মানুষের জন্য কাজ করেছি। বিপদ-আপদে সব সময় দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর পাশে ছিলাম। সেবার পরিধি বাড়াতে উপজেলা ভাইস চেয়ারম্যান হওয়ার ইচ্ছা পোষণ করছি। আমার দৃঢ় বিশ্বাস, দল ও এলাকার মানুষ আমার কাজের মূল্যায়ন করবেন। শুধু মিথ্যা প্রতিশ্রুতি নয়, ভাইস-চেয়ারম্যান হতে পারলে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *