ধানদিয়ায় নৌকার পক্ষে পথসভা
জয়নগর (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার ধানদিয়া চৌরাস্তা বাজারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ফিরোজ আহম্মদ স্বপনের পক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যা ৭টায় এই পথসভায় সভাপতিত্ব করেন জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার আজিজুর রহমান। উপস্থিত ছিলেন ইউনিয়নের চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবু, বিশাখা রাণী, প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরোজ আহম্মদ রকসি, ওয়ার্ড সদস্য রওশন আলী খা, খালিদ হাসান টিটু প্রমুখ।

Leave a Reply