ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপস্থাপন প্রতিযোগিতা সম্পন্ন, ১ম স্থান অধিকারীরা অংশ নেবে বিভাগে
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপস্থাপন প্রতিযোগিতা (জেলা পর্যায়) সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১০টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা পর্যায়ের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় এনডিসি দেওয়ান আকরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ।
সাতক্ষীরা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা সরকারি কলেজের সহকারি অধ্যাপক অমল কৃষ্ণ সরকার ও সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) সেকেন্দার আলী।
ঐতিহাসিক ৭ মার্চ ভাষণ উপস্থাপন প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে অভিজিৎ কুমার মন্ডল প্রথম স্থান (সদর উপজেলা), সিরাজুম মনিরা দ্বিতীয় (আশাশুনি উপজেলা) ও রিফাত আহমেদ তৃতীয় (কলারোয়া উপজেলা) স্থান অধিকার করেছে।
‘খ’ বিভাগে অনিষা রায় প্রথম (সদর উপজেলা), রায়হান হোসেন দ্বিতীয় (কলারোয়া উপজেলা) ও ফারিয়া হোসেন তৃতীয় (কালিগঞ্জ উপজেলা) স্থান লাভ করে। ‘গ’ বিভাগে প্রথম স্থান লাভ করে রাজিয়া সুলতানা (সদর উপজেলা), দ্বিতীয় অর্পণ কৃষ্ণ আর্গ (আশাশুনি উপজেলা) ও তৃতীয় হয় জাহিদ হাসান (কলারোয়া উপজেলা)।
উল্লেখ্য, জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীরা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

Leave a Reply