ঢাকাWednesday , 13 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা : উপজেলা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস

admin ঢাকা
আপডেট: 13 March 2019, 22:39

সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে ৫ম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মার্চ) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যা।
তিনি বলেন, এবারের উপজেলা পরিষদ নির্বাচন সর্বোচ্চ সুষ্ঠু হবে। নির্বাচনী বিধি লঙ্ঘন হলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে। রঙিন পোস্টারগুলো নিজ খরচে তুলে নিতে হবে। কোন রকম অনিয়ম বরদাস্ত করা হবে না। কেউ বিশেষ সুবিধা পাবে না। নিচ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনীর মধ্যে কেন্দ্রগুলোতে উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহণ করা হবে। ভোটাররা যাতে নির্বিঘেœ ভোট কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন- সে ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী অ্যাড. শহীদুল ইসলাম পিন্টু, নৌকার প্রার্থী এবিএম মোস্তাকিমের প্রতিনিধি জগদীশ সানা, ভাইস চেয়ারম্যান প্রার্থী এসএম সাহেব আলী, স ম সেলিম রেজা সেলিম, জিএম আক্তারুজ্জামান, মতিলাল সরকার, এমডি ফিরোজ আহম্মেদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *