ঝাউডাঙ্গায় চশমা প্রতীকে ভোট চেয়ে রাশির গণসংযোগ
চশমা প্রতীকে ভোট ও দোয়া চেয়ে গণসংযোগ করেছেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদুজ্জামান রাশি। মঙ্গলবার ঝাউডাঙ্গা বাজারে গণসংযোগ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ঝাউডাঙা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইফতিয়ার রহমান, ব্যবসায়ী সিরাজুল ইসলাম ডালিম, জামাল মোল্লা, তুজুলপুর তরুণ সংঘের সাধারণ সম্পাদক লুতফর রহমান, পৌর আওয়ামী লীগের উপদেষ্টা শুকুর আলী, জেলা ছাত্রলীগের সাবেকসহ সভাপতি বশির আহমেদ, রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের জেলা সহসভাপতি আব্দুর রউফ খোকন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, পৌর শাখার সভাপতি ও সদর উপজেলার সাধারণ সম্পাদক সম্রাট, রবিউস ইসলাম, সাইদ, জাহাঙ্গীর, নূরুল হুদা, মানিক বিশাস, আব্দুর রহমান, রুহুল আমীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply