মণিরামপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: অবৈধ স্থাপনা উচ্ছেদ, যানজট নিরসন ও মাদক নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী। সোমবার (১১মার্চ) সকালে মণিরামপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে এ ঘোষণা দেন।
সংশ্লিষ্ট সূত্র মতে, মণিরামপুর পৌরশহরের যানজট নিরসনে দীর্ঘদিনের প্রত্যাশিত মেইন সড়কসহ শহরের যানজট নিরসনে ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফীর নেতৃত্বে দফায় দফায় অভিযান চালিয়ে পৌরশহরের যশোর-সাতক্ষীরা মহাসড়ক ও বাজারের অলিগলির দুই পাশের দখলমুক্ত করতে কঠোর ব্যবস্থা নিয়েছেন। ইউএনওর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পৌরবাসীসহ সর্বস্তরের জনগণ।
প্রশাসনের কঠোর অবস্থানের প্রতি দলমত নির্বশেষে পৌরবাসীর অকুন্ঠ সমর্থন থাকায় নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্ট সবাই বাধ্য হয়েছেন। সোমবার সকালে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির সভায় তিনি পৌর শহরের যানজট নিরসনে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে সকলের সহযোগিতা চান। তিনি উপস্থিত সকলকে পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ, যানজট নিরসন, মাদক ও বিভিন্ন ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ভূমিকা রাখার কথা পুনর্ব্যক্ত করেন। এ সময় সভায় উপস্থিত সকলেই এ ধরনের মহতি উদ্যোগকে সাধুবাদ জানান।
এ সভায় বক্তব্য রাখেন মণিরামপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ, উপজেলা কৃষি অফিসার হীরক কুমার সরকার, মণিরামপুর থানার এসআই তপন কুমার, উপজলো দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্বাস উদ্দীন, মণিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, শেখর চন্দ্র রায়, মাযহারুল আনোয়ার, জহুরুল ইসলাম, আহাদ আলী প্রমুখ।

Leave a Reply