ঢাকাMonday , 11 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটার ঈদগাহ বাজারে উপজেলা চেয়ারম্যান প্রার্থী গণির পথসভা

admin ঢাকা
আপডেট: 11 March 2019, 21:52

সাইফুল ইসলাম, সখিপুর (দেবহাটা): আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মার্চ) বিকেল ৩টায় শহীদ মিনার চত্বরে ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শাহজাহান আলীর আয়োজনে পথসভায় সখিপুরের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নওয়াব আলী সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম হাজী, উপজেলা আওয়ামী লীগের সদস্য অহিদুল ইসলাম, আব্দুল আজিজ, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস আবারা, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান কেল্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবুর আলী, আওয়ামী লীগ নেতা মোকছেদ আলী, দুলাল চন্দ্র ঘোষ, হারুন অর রশীদ, বিজন ঘোষ, কুলিয়া ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি পরান চন্দ্র মন্ডল, ইউপি সদস্য শহিদুল্লাহ গাজী, মুজিবর রহমান, পরিতোষ বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *