ঢাকাMonday , 11 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে মোটর সাইকেল ও খেলনা পিস্তলসহ আটক ৩

admin ঢাকা
আপডেট: 11 March 2019, 22:34

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে মোটর সাইকেল ও একটি খেলনা পিস্তলসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের কামরুল ইসলামের ছেলে শিমুল (৩০), পানঘাট গ্রামের জাকির হোসেনের ছেলে বায়েজিদ হোসেন (৩২) ও কোমরপুর গ্রামের আক্কাছ গাজীর ছেলে আব্দুল্লাহ (৩৫)।
থানা সূত্র জানায়, ইটভাটায় কাজ করার জন্য শিমুল হোসেন ও বায়েজিদ হোসেন উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের ইটভাটা সরদার খলিল হোসেনের মাধ্যমে ভাটা মালিকের নিকট থেকে ৬০ হাজার টাকা গ্রহণ করেন। কিন্তু চুক্তি মোতাবেক কাজ না করে বাড়িতে ফিরে যাওয়ায় খলিল সরদার তাদের কাছে টাকা ফেরত দেয়ার দাবি জানালেও তারা নানাভাবে টালবাহানা করতে থাকে। একপর্যায়ে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কৃষ্ণনগর বাজারে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য রাজ্জাকের কাপড়ের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় শিমুল ও তার সহযোগীদের ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটর সাইকেলসহ পাওনাদার খলিল সরদার তাদের আটক করে।
এসময় থানার উপ-পরিদর্শক জিয়ারত হোসেনের নেতৃত্বে পুলিশ আকস্মিক ঘটনাস্থলে পৌঁছে আটক তিন জনের দেহ তল্লাশী করে একটি খেলনা পিস্তল উদ্ধার করে এবং মোটর সাইকেলসহ তিন জনকে আটক করে থানায় নিয়ে আসেন। আটককৃতরা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ের সাথে জড়িত বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।
কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক সুধাংশু শেখর হালদার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *