ঢাকাSunday , 10 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজিবির অভিযানে ৩ লাখ ৬১ হাজার টাকার মালামাল জব্দ

admin ঢাকা
আপডেট: 10 March 2019, 20:37

ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ৬১ হাজার ৯৫০ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে। রবিবার ভোরে তলুইগাছা, মাদরা, হিজলদি, ভোমরা, বৈকারী, ঝাউডাঙ্গা ও কাকডাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, ভারতীয় শাড়ি, চা পাতা, মটরসাইকেল, মোবাইল ফোন, গাঁজা, ফেন্সিডিল, মদ, বাইসাইকেল, ঘোল ও তালাচাবি। এ ঘটনায় বিজিবি এক চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়েছে। আটক চোরাকারবারীর নাম আনছারুল ইসলাম (১৮)। সে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা গ্রামের মৃত গোপাল রহমানের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তের তলুইগাছা, মাদরা, হিজলদি, ভোমরা, বৈকারী, ঝাউডাঙ্গা ও কাকডাঙ্গা বিওপির টহলরত জওয়ানরা অভিযান চালিয়ে উল্লিখিত মালামাল জব্দ করে। জব্দকৃত এসব মালামালের মূল্য ৩ লাখ ৬১ হাজার ৯৫০ টাকা।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *