রসুলপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ডেস্ক রিপোর্ট: উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা শহরের রসুলপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (০৯ মার্চ) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে রসুলপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হাফিজুর রহমান খান বিটু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ইভেন্টে বিজয়ী কোমলমতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শেখ শফিক উদ দৌলা সাগর, ইউসিবি ব্যাংকের ম্যানেজার আব্দুল কাদের, রসুলপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা মোস্তাফিজ, রসুলপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সৈয়দ আহম্মদ খান মনু, রসুলপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল ওহাব, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ইদ্রিস বাবু, ঠিকাদার রফিকুল ইসলাম প্রমুখ। সমাজসেবক সুলতানা চৌধুরীর সৌজন্যে এ পুরস্কার প্রদান করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের সাথে নিয়ে বার্ষিক বনভোজনে অংশ নেন।

Leave a Reply