মণিরামপুরে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে স্বামীর ওপর অভিমান করে মনোয়ারা খাতুন (৪৫) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার টুনিয়াঘরা গ্রামের দিনমজুর সাহেব আলীর স্ত্রী। এ ঘটনায় বৃহস্পতিবার (৭ মার্চ) নিহতের পিতা অখিল উদ্দিন থানায় অপমৃত্যু মামলা করেছেন। পারিবারিক সূত্র জানায়, মনোয়ারা অনেকদিন ধরে রোগগ্রস্ত ছিলো। তার দরিদ্র স্বামী অর্থাভাবে তাকে ঠিকমত চিকিৎসা করতে অপারগতা প্রকাশ করায় স্বামীর সাথে তার মনোমলিন্য হয়। এতে ক্ষোভে অভিমানে বুধবার (৬ মার্চ) বাড়ির সকলের অজান্তে বিষপান করেন। টের পেরে স্বজনরা তাকে স্থানীয় চিকিৎসকের কাছে প্রথমে চিকিৎসা করান। এতে তার অবস্থা গুরুতর হলে এদিন রাতে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্য হয়।
মণিরামপুর থানার ইন্সপেক্টর এনামুল হক জানান, মনোয়ারার আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ওই গৃহবধূ অসুস্থ ছিলেন বলে তিনি জেনেছেন।

Leave a Reply