ঢাকাWednesday , 6 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ১১ দিনব্যাপী বইমেলা শুরু হবে আজ

admin ঢাকা
আপডেট: 6 March 2019, 22:53

ডেস্ক রিপোর্ট: স্বাধীনতার মহান স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ এবং জাতির পিতার জন্মমাস উপলক্ষ্যে ১১ দিনব্যাপী বইমেলা শুরু হবে আজ।
মহান মুক্তিযুদ্ধের চেতনা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠেয় এই মেলায় রাজধানীর ৫০টি প্রকাশনা সংস্থাসহ মোট ৬৮টি প্রকাশনা সংস্থা অংশ নেওয়ার কথা রয়েছে।
দুপুর ১টায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে মেলার উদ্বোধন করবেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠেয় বইমেলা জাকজমকপূর্ণ করতে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা এবং প্রতিটি স্টলে শতকরা ৩০ ভাগ ছাড়ে বই বিক্রির ব্যবস্থা করেছে আয়োজক কর্তৃপক্ষ। এছাড়া মেলায় মিডিয়া সেল এবং ফ্রি ওয়াইফাই জোন থাকবে। মেলা চলবে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *