আলিপুরে তিন মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা
রাইয়ান সাকিল: অস্বাস্থ্যকর পরিবেশে বাঁসি খাবার পরিবেশন ও খাদ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোয় আলিপুরের তিন মিষ্টি ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার আলিপুর বাজরে বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করেন।
ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে বাঁসি খাবার পরিবেশন ও খাদ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোর অপরাধে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৫৩ ধারা অনুযায়ী মিষ্টি ব্যবসায়ী সুমন বিশ্বাস, রবিউল ইসলাম ও শাহাজান সরদারকে এক হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, জনস্বার্থে জেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply