ঢাকাMonday , 4 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অভয়নগরে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

admin ঢাকা
আপডেট: 4 March 2019, 22:51

যশোর প্রতিনিধি: অভয়নগর উপজেলা পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল সোমবার। এদিন বিকাল ৫টা পর্যন্ত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শাহ ফরিদ জাহাঙ্গীর, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রবিন অধিকারী ব্যাচা এবং বিএনপি নেতা নূরল হক মোল্যা মনোনয়নপত্র দাখিল করেন। ভাইস চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন- আকতারুজ্জামান তারু, মো. বিপুল শেখ, মো. আবদুল মান্নান, হুমায়ুন কবীর মধু, আবদুর রউফ মোল্যা ও আতিয়ার রহমান বাবু। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন- ডা. সাফিয়া খানম, ফরিদা বেগম, মিনারা পারভীন ও সুমা চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *