ঢাকাSunday , 3 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রার্থিতা ফিরে পেলেন ৬ প্রার্থী

admin ঢাকা
আপডেট: 3 March 2019, 22:22

ফাহাদ হোসেন: সাতক্ষীরায় উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া ১১ প্রার্থীর মধ্যে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ছয় প্রার্থী। রোববার সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে আপিল শুনানি শেষে মনোনয়নপত্র বাতিল হওয়া ১১ প্রার্থীর মধ্যে ছয়জনকে বৈধ প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- দেবহাটা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলম খোকন, তালা উপজেলা চেয়ারম্যান প্রার্থী এমএম ফজলুল হক, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফিরোজ হোসেন, আশাশুনি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যা প্রার্থী হেনা গাজী, শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখ ফারুক হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নুর জাহান পারভীন।
বাতিল হওয়া ১১ প্রার্থীর মধ্যে ১০জন প্রার্থিতা ফিরে পেতে আপিল করলে শুনানি শেষে উল্লিখিত ছয়জন প্রার্থিতা ফিরে পান।
উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *