ঢাকাSunday , 3 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় নারী দিবসের প্রস্তুতি সভা

admin ঢাকা
আপডেট: 3 March 2019, 20:45

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ মার্চ) সকাল ১০টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেনের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, সমবায় অফিসার আকরাম হোসেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী মুক্তা রাণী, রিসোর্স অফিসার লোকমান কবির, তথ্য অফিসার সামসুন্নাহার, সরকারি কেবিএ কলেজের সভাপতি রিয়াজুল ইসলাম, দেবহাটা কলেজের অধ্যক্ষ একেএম আনিসউজ্জামান, সরকারি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক আর.কে বাপ্পা, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, দেবীশহর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমা সিংহা, সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার, আইডিয়ালের নির্বাহী পরিচালক ডা. নজরুল ইসলাম, সিডাব্লুসিএসের রুহুল আমিন, নারী কণ্ঠ সংস্থার সুপারভাইজার মুজিবর রহমান, টাউন শ্রীপুর পল্লী সমাজের সভানেত্রী সুফিয়া খাতুন প্রমুখ।
এ সময় নারী দিবস উপলক্ষ্যে আগামী ৬, ৭ ও ৮ মার্চ ৩ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *