ঢাকাSunday , 3 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চৌগাছায় বর্তমান চেয়ারম্যানসহ ১৪ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

admin ঢাকা
আপডেট: 3 March 2019, 21:57

যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীসহ ১৪ জন মনোয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা কামাল উদ্দিন আহাম্মেদ। রোববার (৩ মার্চ) বিকেল ৫টা পর্যন্ত এই মনোনয়নপত্র ক্রয় করেন প্রার্থীরা।
মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ ড. মোস্তানিচুর রহমান লাড্ডু এবং স্বতন্ত্র হিসেবে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহব্বায়ক দেবাশীষ মিশ্র জয়, উপজেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, উপজেলা যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক ও সদ্য পদত্যাগী পৌর কাউন্সিলর সিদ্দিকুর রহমান, সিংহঝুলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুর রহমান টিয়ে, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আজাদ রহমান খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শামীম রেজা ও সাবেক পুলিশ কর্মকর্তা জসিম উদ্দিন।
এ ছাড়া মহিলা ভাইস চেযারম্যান পদে মনোনয়নপত্র কিনেছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবমহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন লাকি, উপজেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক নাছিমা খাতুন, মহিলা লীগের যুগ্ম সম্পাদক কামরুন্নাহার শাহিন, যুবমহিলা লীগের সহ-সভাপতি রিপা ইসলাম এবং উপজেলা যুবমহিলা লীগের যুগ্ম সম্পাদক নাজনীন নাহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *