ঢাকাSunday , 3 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান সুমনের গণসংযোগ

admin ঢাকা
আপডেট: 3 March 2019, 22:03

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের বিভিন্ন স্থানে দিনব্যাপী গণসংযোগ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শেখ মেহেদী হাসান সুমন।
রোববার সকালে উপজেলা সদর থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করে খেজুরতলা, দক্ষিণ শ্রীপুর বাজার, চন্ডীতলা মোড়, কুশুলিয়া ইউনিয়নের মনোহরপুর মোড়, বিষ্ণুপুর, ফতেপুর, বাঁশতলা বাজার, বন্ধকাটি, কৃষ্ণনগর, মুকুন্দপুর চৌমুহনী, হোগলা, পারুলগাছা, কুশুলিয়া পুলিনবাবুর মোড়, জিরণগাছা, ভদ্রখালী বাজার এলাকায় গণসংযোগ করেন তিনি। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে সম্ভাব্য আনারস প্রতীকের জন্য ভোট প্রার্থনা করে তিনি বলেন, আমার পিতা শেখ ওয়াহেদুজ্জামান দীর্ঘদিন যাবত নিজ দল আওয়ামী লীগসহ সবার খেদমত করেছেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন। শেখ মেহেদী হাসান সুমন তার পিতা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের কমান্ডার শেখ ওয়াহেদুজ্জামানের রূহের মাগফিরাতের জন্য সকলের দোয়া চান এবং আগামী নির্বাচনে তাকে বিজয়ী করে পিতার অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ প্রদানের জন্য সমর্থন কামনা করেন। নির্বাচিত হতে পারলে তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *