ঢাকাSaturday , 2 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

admin ঢাকা
আপডেট: 2 March 2019, 20:36

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মার্চ) দুপুরে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মনিরুজ্জামান মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের একটি বড় শক্তি শ্রমিক লীগ। স্বাধীনতার পরাজিত শক্তিরা ঘাঁপটি মেরে আছে। আমাদের মাঝে বিশৃঙ্খলা হলে তারা মজা পায়। জনসমক্ষে কোন বিশৃঙ্খলা করা যাবে না। আমাদের ভিতরের সমস্যা আমাদের ঘরের মধ্যে মিটিয়ে নিতে হবে। এটা মাথায় রেখে সকলকে সজাগ থাকতে হবে এবং প্রকৃত শ্রমিকদের তালিকা করে কার্ড দিয়ে সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া হবে। মনে রাখতে হবে মালিক শ্রমিক ভাই ভাই।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা বাস মিনিবাস মালিক সমিতির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, সদস্য গোলাম মোরশেদ, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক ও জেলা শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ জাহিদ হাসান ও সদস্য মহিদুল ইসলাম।
সভায় মৃত শ্রমিকদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *