ঢাকাSaturday , 2 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের বাঁশতলা মহাশ্মশানে হোমযজ্ঞ শুরু আজ

admin ঢাকা
আপডেট: 2 March 2019, 21:37

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের বাঁশতলা মহাশ্মশানে চার দিনব্যাপী শ্রীশ্রী নারায়ণ পূজা, শিব পূজা, শ্মশান কালী পূজা ও হোমযজ্ঞ উৎসব-১৪২৫ আজ থেকে শুরু হচ্ছে। বাঁশতলা মহাশ্মশান কমিটির আহবায়ক অবসরপ্রাপ্ত সেটেলমেন্ট অফিসার উদয় কুমার রায় জানান, প্রতিবছরের ন্যায় এবারও পূজা, প্রসাদ বিতরণের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। ৩ মার্চ রবিবার সাড়ে ১২টায় শ্রীশ্রী নারায়ণ পূজা ও প্রসাদ বিতরণ, ৪ মার্চ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে মঙ্গলবার ভোর সোয়া ৬টা পর্যন্ত শিব চতুর্দশীতে শ্রীশ্রী শিবরাত্রি ব্রত এবং ঠাকুরের মাথায় প্রহরে প্রহরে দুধ-জল নিবেদন করা হবে। ৫ মার্চ মঙ্গলবার অমাবস্যায় রাত ৯টা ১৬ মিনিট থেকে শ্রীশ্রী শ্মশান কালী পূজা শুরু হবে এবং পূজা শেষে প্রসাদ বিতরণ করা হবে। ৬ মার্চ বুধবার সকাল ১০টায় স্ব-স্ব উদ্যোগে তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি কমনায় হোমযজ্ঞ ও পি-দান করবেন। রাত ৮টায় মদিনা নাট্য সংস্থার পরিবেশনায় যাত্রাপালা ‘চন্ডিতলার মন্দির’ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *