ঢাকাFriday , 1 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার ২৫তম অভিষেকে ‘সপ্তর্ষি’র মোড়ক উন্মোচন

admin ঢাকা
আপডেট: 1 March 2019, 21:44

ডেস্ক রিপোর্ট: রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার ২৫তম অভিষেক অনুষ্ঠান ও সাময়িকী ‘সপ্তর্ষি’র মোড়ক উন্মোচন করা হয়েছে।
শুক্রবার (১ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে ক্লাবের সভাপতি হাসিবুর রহমান রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘সপ্তর্ষি’র মোড়ক উন্মোচন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান রোটা. পিপি মো. নজরুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮১ খুলনা জোনের ইয়োথ কমিটির চেয়ারম্যান রোটা. পিপি এনছান বাহার বুলবুল, আরসিসি কমিটির চেয়ারম্যান রোটা. পিপি হাবিবুর রহমান হাবিব, রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮১ এর অতিরিক্ত রোটার‌্যাক্ট প্রতিনিধি রোটা. ফয়জুল্লাহ ইকবাল শাকিল।
অভিষেক অনুষ্ঠান কমিটির চেয়ারম্যান রোটা. আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব অব সাতক্ষীরার প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. মীর মোশাররফ হোসেন মন্টু, রোটা. পিপি প্রফেসর ভূধর সরকার, রোটা. পিপি মাগফুর রহমান, রোটা. পিপি আশরাফুল করিম ধনি, রোটা. পিপি মাহমুদ হাসান সাগর, রোটা. আক্তারুজ্জামান কাজল, রোটা. মিজানুর রহমান, রোটা. কোহিনুর ইসলাম, রোটা. নাছিমা আক্তার, রোটা. ফারহা দিবা খান সাথী, রোটা. এড. শাহনাজ পারভীন মিলি, রোটা. মনিরুজ্জামান টিটু, রোটা. ওলিউল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার সদ্য বিদায়ী সভাপতি রোটা. জি এম আবুল হোসাইন অভিষিক্ত সভাপতি রোটা. এজাজ আহমেদকে প্রেসিডেন্ট কলার হস্তান্তর এবং রোটাবর্ষ ২০১৮-১৯ এর রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার বোর্ড কমিটিকে পরিচয় করিয়ে দেন। বোর্ড সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রোটা. আরিফুল ইসলাম রোহিত, রোটা. কাইয়ুম হোসেন, রোটা. কামরুজ্জামান সম্রাট, রোটা. আতিক মোজাহিদ, রোটা. আল আমিন হোসেন, রোটা. মাসুদ পারভেজ, রোটা. মাহবুবুর রহমান, রোটা. রাকেশ বিশ্বাস।
প্রসঙ্গত, রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার ২৫তম অভিষেক অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত ও ঝরে পড়া শিশুদের শিক্ষাদানের জন্য সাতক্ষীরা নাইট স্কুলকে ক্লাবটির পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
পরে রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার ২০১৯-২০২০ বর্ষের জন্য রোটা. আব্দুল্লাহ আল মামুনকে প্রেসিডেন্ট ইলেক্ট ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *