ঢাকাFriday , 1 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ভাইস চেয়ারম্যান প্রার্থী মিন্নুরের গণসংযোগ

admin ঢাকা
আপডেট: 1 March 2019, 22:10

সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: আসন্ন দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিন্নু গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সখিপুর ইউনিয়নের উত্তর সখিপুর, পারুলিয়ার ইউনিয়নের খানপাড়া, সদর ইউনিয়নের ভাতশালা, পাঁচপোতা, ঘলঘলিয়া, টাউনশ্রীপুর এলাকায় সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহিন সিরাজ, সাধারণ সম্পাদক হালিম মোস্তফা, যুবলীগ নেতা তাজুল ইসলাম তাজু প্রমুখ।
গণসংযোগকালে তিনি বলেন, আমি নির্বাচিত হলে দেবহাটাকে মাদক-সন্ত্রাস, দুর্নীতিমুক্ত করতে কাজ করব। প্রধানমন্ত্রীর সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *