ঢাকাThursday , 28 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরার চার উপজেলায় ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

admin ঢাকা
আপডেট: 28 February 2019, 14:03

ফাহাদ হোসেন: সাতক্ষীরার চার উপজেলায় পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদের মধ্যে দুইজন চেয়ারম্যান প্রার্থী, দুইজন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও একজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় সদর উপজেলা, আশাশুনি, কালিগঞ্জ ও দেবহাটা উপজেলার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান এ তথ্য জানান।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে দেবহাটা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলম খোকন ঋণখেলাপি হওয়ায়, সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান ইউপি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ না করায়, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমান ও মো. ফিরোজ হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হেনা গাজীর ২৫০জন সমর্থকের সমর্থনসূচক স্বাক্ষরপত্র না থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *