সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে আবৃত্তি অনুষ্ঠান
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের হল রুমে ম্যানেজিং কমিটির সভাপতির উদ্যোগে শিক্ষকবৃন্দ ‘কোন এক মাকে’ কবিতা আবৃত্তি করেন।
এ সময় কবিতা আবৃত্তিতে অংশগ্রহণকারী শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ করেন ম্যানেজিং কমিটির সভাপতি ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামানসহ শিক্ষক-শিক্ষকারা।

Leave a Reply