প্রয়াত ছাত্রলীগ নেতা মামুন হোসেনের ষষ্ঠ শাহাদত বার্ষিকীতে আলোচনা
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইসলামী স্টাডিজ বিভাগের প্রভাষক শীিদ এ.এম.বি মামুন হোসেনের ষষ্ঠ শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) কলেজের হলরুমে বাংলাদেশ ছাত্রলীগ সিটি কলেজ শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে কলেজ ছাত্রলীগের সভাপতি মহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ।
শহিদ মামুনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিটি কলেজের সহকারি অধ্যাপক ড. আব্দুল আজিজ, মো. আলতাফ হোসেন, বেলাল হোসেন, সিটি কলেজ গর্ভনিং বডির সদস্য আশরাফুন্নাহান, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. হাসানুজ্জামান শাওন, সাতক্ষীরা সিটি কলেজের প্রধান অফিস সহকারি আব্দুল ওহাব আজাদ প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক রবিউল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলিফ খান।

Leave a Reply