ঢাকাThursday , 28 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পুলিশ সুপারকে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা

admin ঢাকা
আপডেট: 28 February 2019, 21:25

আইন শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপসহ সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ অবদানের স্বীকৃতিসরূপ পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান বিপিএম (সেবা) পদক পাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দ তার সাথে সৌজন্য সাক্ষাত করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সহ-সভাপতি অক্ষ্যক্ষ আশেক-ই-এলাহী, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, গোলাম সরোয়ার, জিএম আদম শফিউল্লাহ প্রমুখ।
এসময় পুলিশ সুপার সাজ্জাদুর রহমান জেলার আইনশৃঙ্খলা বজায় রাখতে গণমাধ্যমকর্মীসহ সকলের সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *