ঢাকাThursday , 28 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খানজাহান আলী থানায় আইনশৃঙ্খলা বিষয়ক ওপেন হাউজ ডে

admin ঢাকা
আপডেট: 28 February 2019, 20:50

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি: মাদক নির্মূল, ইভটিজিং প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে থানা এলাকার বিভিন্ন পেশাজীবী ও জনপ্রতিনিধি এবং বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে খুলনার খানজাহান আলী থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় থানা অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং খানজাহান আলী থানার সিপিও এসআই বিধান চন্দ্র সানার পরিচালনায় সভায় বক্তৃতা করেন কমিউনিটি পুলিশিং কমিটির নেতা মাস্টার শাহজাহান হাওলাদার, ৩৩নং ওয়ার্ড আ’লীগ নেতা বেগ খালিদ হাসান বাবু, সাংবাদিক সাইফুল্লাহ তারেক, গাজী মাকুল উদ্দিন, এএসআই সাহাবুদ্দিন প্রমুখ।
বক্তারা বিগত সময়ের চেয়ে বর্তমানে থানা এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকায় সন্তোষ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *