ঢাকাWednesday , 27 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নিখোঁজ মৎস্য ব্যবসায়ী হাসান আলীর সন্ধান চেয়ে পরিবারে সদস্যদের সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 27 February 2019, 20:33

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার নিখোঁজ মৎস্য ব্যবসায়ী হাসান আলীর সন্ধান এবং তার দ্বিতীয় স্ত্রী জোছনাকে গ্রেফতারের দাবিতে পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেছেন। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে শহরের উত্তরকাটিয়া এলাকার মৃত দ্বীন আলীর ছেলে ও নিখোঁজ হাসান আলীর বড় ভাই মঞ্জুর হোসেন এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, আমার ছোট ভাই হাসান আমার সাথে দীর্ঘদিন ধরে সুনামের সাথে বিনেরপোতা মৎস্য আড়তে ব্যবসা পরিচালনা করে আসছিল। ২০১৮ সালের ২৩ ডিসেম্বর বিভিন্ন আড়তদারের পাওনা টাকা পরিশোধের জন্য দুই লাখ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। সম্ভাব্য সকল স্থানে খোঁজ খবর নিয়েও তার সন্ধান না পেয়ে ২৬ ডিসেম্বর সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করি। যার ডায়েরী নং-১৩৭০। এদিকে, ছোট ভাই হাসানের কোন সন্ধান না পেয়ে মাতাসহ তার স্ত্রী সাবিনা এবং পরিবারের সকল সদস্য হতাশার মধ্যে দিন কাটাতে থাকি। এরই মধ্যে গত ২৫ ফেব্রুয়ারি-২০১৯ তারিখে পত্র-পত্রিকার মাধ্যমে জানতে পারি রসুলপুর (বকচরা রোড মেহেদিবাগ) গ্রামের বাবর আলী গাজীর কন্যা জোছনা নিজেকে আমার ছোট ভাই হাসানের দ্বিতীয় স্ত্রী দাবি করে সংবাদ সম্মেলন করেছে। সেখানে সে উল্লেখ করেছে, গত ১১ দিন আগে নাকি তার স্বামী হাসান আলী তার বাড়ি থেকে ২ লাখ টাকা নিয়ে নিখোঁজ হয়েছেন এবং তাদের নাকি চার বছর পূর্বে বিবাহ হয়েছে। অথচ সেটি আমাদের সম্পূর্ন অজানা। তিনি আরো বলেন, আমার ভাই নিখোঁজ হয় দুই মাস পূর্বে। অথচ সে দাবি করেছে মাত্র ১১ দিন আগে আমার ভাই নিখোঁজ হয়েছে। তাই আমরা ধারণা করছি অর্থলোভী জোছনার খপ্পরে পড়ে আমার ভাই দুই লাখ টাকাসহ তার হাত ধরে তার বাড়িতে এতদিন ছিলো। প্রতারক জোছনা কৌশলে পরে তার তার কাছ থেকে ওই দুই লাখ টাকা হাতিয়ে নিয়ে তাকে হত্যা করে গুম করেছে বলে আমরা ধারণা করছি। পরে সে নিজের অপরাধ ধামাচাপা দিতে একটি কাল্পনিক গল্প সাজিয়ে সংবাদ সম্মেলন করেছে। সেখানে সে মিথ্যাচার করে এর দায়ভার আমার সেজো ভাই রহমত আলী ও আমার ছোট ভাইয়ের স্ত্রী সাবিনার উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করেছে। এমতাবস্থায় তিনি (রহমত আলী) অবিলম্বে জোছনাকে গ্রেফতার পূর্বক তার ভাইয়ের সন্ধান পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামরা করেছেন।


সংবাদ সম্মেলনে এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, নিখোঁজ হাসান আলীর সেজো ভাই রহমত আলী, মা সায়মান বিবি, স্ত্রী সাবিনা খাতুনসহ পবিারের অন্যান্য সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *