দেবহাটায় ভোটার দিবসের প্রস্তুতি সভা
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় প্রথম বারের মতো আগামী ১ মার্চ ভোটার দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাচন অফিসার আব্দুল হাইয়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার জসীমউদ্দীন। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াসিন আলী, পরিবার পরিকল্পনা অফিসার ডা. রণজিত কুমার রায়, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সরকারি কেবিএ কলেজের উপাধ্যক্ষ আব্দুল মজিদ, দেবহাটা কলেজের অধ্যক্ষ একেএম আনিসউজ্জামান, সরকারি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আবুল হোসেন, ইমাম সমিতির সভাপতি আব্দুস সত্তার প্রমুখ।
এ সময় জাকজমকপূর্ণভাবে জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়।

Leave a Reply